× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:৩৫ পিএম

বাউবির এমএ ও এমএসএস পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের (প্রিলিমিনারি ও ফাইনাল) পরীক্ষা শুক্রবার (৮ মে) শুরু হয়েছে। দেশব্যাপী ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীন নির্ধারিত কেন্দ্রসমূহে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব বিষয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সূচি অনুযায়ী, এমএ এবং এমএসএস ১ম সেমিস্টার প্রিলিমিনারি (২৫১ টার্ম), ২য় সেমিস্টার প্রিলিমিনারি (২৪২ টার্ম) ও ২য় সেমিস্টার ফাইনাল (২৩২ টার্ম)-এর পরীক্ষাগুলো প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরীক্ষা ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস বাউবির গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এমএ এবং এমএসএস পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের এমএ এবং এমএসএস প্রোগ্রামের ১ম ও শেষ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!