বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও জৈব কিটনাশক ব্যবহারবিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত কর্মশালায় কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুমার দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, এপিডির (পার্টনার, এপিসিইউ - বিএআরসি) ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ (সিএবিআই) ড. মো. সালেহ আহমেদ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি'র কীটতত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কোহিনূর বেগম। কর্মশালায় দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেন্টিসাইড কোম্পানির প্রতিনিধিসহ বারি'র সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো কফিল উদ্দিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন