গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উলুসারা এলাকায় বনের জমি দখল করে গড়ে তোলা দুটি বাড়ি উচ্ছেদ অভিযান চালিয়েছে চন্দ্রা রেঞ্জ বন বিভাগ। বন বিভাগের চন্দ্রা রেঞ্জ আওতাধীন বাড়ইপাড়া উলুসাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্র জানা গেছে, গত কয়েকদিন আগে বনের জমি দখল করে দুটি ঘর নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা ইখলাস ও বজলু মিয়া। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বৃহস্পতিবার সকালে ওই দুটি বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে গাছের চারা রোপণ করে বন কর্মকর্তারা। এ সময় দখলে থাকা প্রায় এক বিঘা জমি উদ্ধার করে বন বিভাগ।
উচ্ছেদ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেজ্ঞ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহজাহান আলী, বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা ও কর্মচারীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন