বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো—
MA and MSS (Preliminary) প্রোগ্রামের Term-242 (2nd Semester) পরীক্ষা।
বিএজিএড (B.Ag.Ed) প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই-ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষা।
MPH Examination 252 Term-এর ১ম ও ৩য় সেমিস্টার পরীক্ষা।
মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা।
BBA Examination-241 Term-এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেল পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে প্রকাশ করা হবে।
এ ছাড়া পরীক্ষাসংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট জানতে শিক্ষার্থীদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

