× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৫ পিএম

প্রায় ২০ কোটি টাকার ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শ্রীপুরে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ১৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম।

সোমবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে উন্নয়নকাজের উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর সড়ক, বিন্দুবাড়ী–সিংরাতলী সড়ক, হয়দেবপুর–উদয়খালী সড়ক, মাইজপাড়া–বলদীঘাট সড়ক এবং লালপুকুর–কাওরাইদ সড়কে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণ। প্রকল্পগুলোর কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির আজাদ মণ্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুজ হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বলেন, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার সব এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, উপজেলার অবহেলিত কাঁচা সড়ক উন্নয়নে ইতোমধ্যে ৪৫০টি রাস্তার টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে আরও ৩০০ থেকে ৪০০ সড়কের উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি, নিম্নমানের কাজ বা অনিয়ম বরদাশত করা হবে না; স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

Link copied!