× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:০৩ পিএম

গাজীপুরে পার্ক থেকে মধ্যরাতে আটক ১১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:০৩ পিএম

আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল রাকিব।

জানা যায়, আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তারা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

কর্তৃপক্ষ জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারি পার্কে চুরির ঘটনা ঘটেছে, এতে পার্কের মূল্যবান, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলা হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে রাতে পাহারা ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালীন ১১ জন ছেলেকে পার্কের সীমানা ঘুরতে দেখে।

পরে বিষয়টি সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সাফারি পার্ক ক্যাম্পে জানানো হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। সকালে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, তাদের আটকের পর বন বিভাগ আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!