× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪৩ পিএম

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী ছিলেন ৩০ জন। এদের মধ্যে জামানত খুইয়েছেন ২০ জন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। ২০ জন প্রার্থী তা পাননি। তবে ৩টি আসনে জামায়াতের ১ জন, অপর ২ আসনে জামায়াত-এনসিপিসমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের ২ ও গণঅধিকার পরিষদের ১ প্রার্থীর জামানত রক্ষা পেয়েছে। এ ছাড়া জামানত রক্ষা করতে পেরেছেন বিএনপির বিদ্রোহী ও এক স্বতন্ত্র প্রার্থীও।

রির্টানিং কর্তকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত ৩ আসনের নির্বাচনের রেজাল্ট শিট থেকে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনে ৬, গোপালগঞ্জ-২ আসনে ৯ জন ও গোপালগঞ্জ-৩ আসনে ৫ জন জামানত হারিয়েছেন।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, সিপিবির নিরদ বরণ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, এম আনিসুল ইসলাম ও কায়ূম আলী খান জামানত খুইয়েছেন।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ইসলামী আন্দোলনের তসলিম সিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, জাতীয়পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা, গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ, গণফোরামের শাহ মফিজ, বিএনপির বিদ্রোহী এম. সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র উৎপল বিশ্বাস, রনী মোল্লা ও শিপন ভূইয়া হারিয়েছেন জামানত।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে গণঅধিকার পরিষদের আবুল বসার, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, ইসলামী আন্দোলনের মো. মারুফ শেখ, এপিপির শেখ সালাহউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব জামানত হরিয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!