× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:০০ পিএম

টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে কারচুপি, পাম্প মালিককে জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে এক পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগ থাকায় টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ‘তেলের সংকটের আশঙ্কায় মানুষ পেট্রোল, অকটেন ও ডিজেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপি করছিলেন এমন অভিযোগের সত্যতা পেয়ে তাকে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।’

Link copied!