× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:২৬ পিএম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:২৬ পিএম

মেরিন ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান স্ট্যালিন।

মেরিন ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান স্ট্যালিন।

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শফিকুজ্জামান স্ট্যালিন নামে এক মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শফিকুজ্জামান স্ট্যালিন জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের সন্তান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। তিনি ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মেরিন ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান স্ট্যালিন তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে জামালপুর শহর থেকে তার নানাবাড়ি ইসলামপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় পৌঁছলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ওই পথচারীসহ ক্যাডেট স্ট্যালিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে ক্যাডেট স্ট্যালিনের অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালে (বেসরকারি) নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্ট্যালিনকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রোববার ভোরে ক্যাডেট শফিকুজ্জামান স্ট্যালিনের মৃত্যু হয়।

নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Link copied!