× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:১১ এএম

বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:১১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের জন্য মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তারা।

পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর ফলে, দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিলল আওয়ামী লীগের। তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়ে নেতাকর্মীরা। এ ঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। তাৎক্ষণিকভাবে বিএনপি-জামায়াতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেই সঙ্গে নেতাকর্মীদের পদচারণা বন্ধ ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!