× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৪০ এএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৪০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশবিরোধী আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিক থাকতে কোনো অপশক্তিকে আমরা ষড়যন্ত্র করতে দেব না।

অপরদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড খুলে পাবলিক টয়লেট করার ঘোষণা করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে জুলাই আন্দোলনকারী সংগঠন। বিকালে সারমারা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে তারা আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এর পর থেকে বকশীগঞ্জের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা ফুঁসে ওঠে। এরই প্রতিবাদে বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড ঝুলিয়ে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!