× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৪:৪৪ পিএম

তেল লুকিয়ে রেখে বিক্রি বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে তেলের জন্য সকাল থেকেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড় জমে। স্থানীয় পেট্রোল পাম্প মেসার্স জুই এন্টারপ্রাইজে পেট্রোল নেই—এমন ঘোষণা দেওয়া হলে বিপাকে পড়েন চালকেরা। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে উল্টো মজুদের তথ্য পায় প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাম্পটি পরিদর্শন করেন। সরেজমিনে তল্লাশি চালিয়ে তারা দেখতে পান, পাম্পটির ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পাম্পটির ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পাম্পটিতে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি শুরু করা হয়। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি বা ভোক্তাদের হয়রানি করা হলে এমন অভিযান অব্যাহত থাকবে।

Link copied!