× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৫১ পিএম

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৫১ পিএম

আদালতে আসামিরা। ছবি : সংগৃহীত

আদালতে আসামিরা। ছবি : সংগৃহীত

জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর পৌর সভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাউভাঙ্গা চরের কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার মো. রুকু (৫৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক মামলার বরাতে জানান, ২০২৩ সালের ১৪ মে শহরের হযরত শাহ্ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে আসামিরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে বুলবুল, কালাম ও রুকুকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা করেন।

পিপি আরও জানান, দীর্ঘ দুই বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে বুলবুল ও কালাম আদালতে উপস্থিত থাকলেও আসামি রুকু বর্তমানে পলাতক রয়েছেন। 

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও মামলার বাদীপক্ষ। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!