× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:৫৮ পিএম

ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:৫৮ পিএম

যুবলীগ নেতা মো. রাসেল। ছবি : রূপালী বাংলাদেশ

যুবলীগ নেতা মো. রাসেল। ছবি : রূপালী বাংলাদেশ

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক যুবলীগ নেতা মো. রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম টপ লিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে। পরে তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন বলেন, টপ লিস্টভুক্ত ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!