× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৮ পিএম

সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি ভারতীয় গাঁজা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম বাবু (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে বিজিবির ঘিবা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

আটক জাহাঙ্গীর আলম বাবু বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ঘিবা সীমান্তে বিজিবির একটি টহলদল রাস্তার ওপর দিয়ে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে হেঁটে যেতে দেখেন। সন্দেহ হলে টহলদল তাকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথায় থাকা বস্তা তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভিতর থেকে ৪৩ কেজি ভারতীয় গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!