যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে প্রতিপক্ষ ৫ জনকে কুপিয়ে জখম করেছে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
মঙ্গলবার রাত ৮টার সময় উপজেলার জিরেনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জিরেনগাছা গ্রামের আসমাত উল্লাহর ছেলে মিলন হোসেন (৪৫), সোহরাওয়ার্দী বিশ্বাসের ছেলে দীন মোহাম্মদ (৫০) ও সোহেল (৪০), কাকা বিশ্বাসের ছেলে মিন্টু (৪৮) এবং তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২২)। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, আমরা বিএনপির রাজনীতি করি। গ্রামে দীর্ঘদিন ধরে দলীয়ভাবে গ্রুপিং চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার সময় জিরেনগাছা মোড়ে মমিন, ফারুক ও হাসেমসহ ২০-২৫ জন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ৫ জনকে কুপিয়ে জখম করে। স্বজনেরা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন