× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১১:২৭ এএম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১১:২৭ এএম

উলাশী জিয়া খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

উলাশী জিয়া খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের সেই উলাশী জিয়া খাল পুনঃখননের জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন উলাশী। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পরিদর্শনকালে তিনি খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। 

এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়। এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, যশোর জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলার ইউএনও ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু এবং শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয়রা।

উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!