× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৩৭ এএম

চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৩৭ এএম

যশোরে হনুমান চিকিৎসা নিতে পশু হাসপাতালে। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে হনুমান চিকিৎসা নিতে পশু হাসপাতালে। ছবি : রূপালী বাংলাদেশ

চিকিৎসা নিতে পশু হাসপাতালে এলো হনুমান। রোববার (১২ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এমন ঘটনা ঘটে।

এ সময় সেখানকার পশু হাসপাতালে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মাসুমা আখতার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক আব্দুর রহমান শেখ হনুমানকে চিকিৎসা দেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ হনুমানটিকে ধারালো অস্ত্র দিয়ে পেছনের অংশে কোপ দেয়। হনুমানটি চিকিৎসা নিতে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে।

ইতোপূর্বে সে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিকরগাছা থানায়ও গিয়েছে। অবশেষে (রোববার) প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল খুঁজে পেয়েছে।

তিনি আরও বলেন, হনুমান প্রথমে পশু হাসপাতালে চিকিৎসার শেডের টেবিলে বসে। সেখানে পছন্দ না হওয়ায় ফার্মেসি কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ওষুধ খুলে খুলে নাকের কাছে নিয়ে গন্ধ নেয় এবং খায়।

পরে তাকে চিকিৎসা দেওয়ার কথা বললে রাজি হয়। তখন ভায়োডিন দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দেওয়া হয়। এ সময় সে চুপচাপ ছিল। চিকিৎসা নিতে আসা হনুমানটি বাকপ্রতিবন্ধী মানুষের মতো আচরণ করেছে বলে জানান পশু চিকিৎসক মাসুমা আখতার।

রূপালী বাংলাদেশ

Link copied!