× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:১০ পিএম

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশীে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাতে ওই যুবককে আটক করা হয়েছে।

এদিকে, যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করে।

শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানায় মামলা করে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন। আটক সম্রাট হোসেন (৩০) যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

মামলার বরাতে ওসি বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল।

এ সময় তাদের প্রতিবেশী সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের বাবলুর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুঁটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়েটির আত্মচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামি কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে শার্শা থানায় এজাহার দায়েরের পরপরই ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

রূপালী বাংলাদেশ

Link copied!