× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:২১ পিএম

ভারত থেকে বেনাপোলে আসা বিস্ফোরক দিনাজপুরে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:২১ পিএম

বিস্ফোরকের তিনটি ট্রাক। ছবি : রূপালী বাংলাদেশ

বিস্ফোরকের তিনটি ট্রাক। ছবি : রূপালী বাংলাদেশ

ভারত থেকে আমদানি করে বেনাপোল বন্দরে আসা বিস্ফোরকের চালানটি পুলিশের বিশেষ নিরাপত্তায় দিনাজপুরে পাঠানো হয়েছে। 

শুক্রবার (৮ মে) দুপুরে চালানটি দিনাজপুরের পাঠানো হয়। যেটি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের। 

এর আগে বুধবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরকবাহী চালানটি তিনটি ভারতীয় ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বৃহস্পতিবার (৭ মে) কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড এসব বিস্ফোরক সরবরাহ করেছে। তিনটি ভারতীয় ট্রাকে করে চালানটি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটির নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কাস্টমসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিস্ফোরকগুলো বন্দরের নিরাপদ ও সুরক্ষিত শেডে রাখা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুক্রবার দুপুরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পাঠানো হয়েছে।

Link copied!