× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:২৯ পিএম

যশোর সদর হাসপাতালে সরকারি ওষুধসহ স্বেচ্ছাসেবী আটক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক আল আমিন ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার এলাকার বজলুর রহমানের ছেলে।

যশোর শহরের মোল্লাপাড়া এলাকার রাজা শেখের ছেলে বাদশা শেখ জানান, স্বেচ্ছাসেবী আল আমিন সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি দেখার পর তিনি উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। এরপর জনতা আল আমিনকে ধরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কক্ষে নিয়ে যান। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইসোমিপ্রাজল ও ৪০ পিস প্যারাসিটামল ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্বেচ্ছাসেবী আল আমিন জানান, তার কাছে আরেকজন স্বেচ্ছাসেবী এসব ওষুধ দিয়েছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, ‘সরকারি ওষুধসহ ধরা পড়া স্বেচ্ছাসেবী আল আমিন জরুরি বিভাগে কাজ করেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!