× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:২২ এএম

সুগন্ধা নদী ভাঙনরোধে কার্যকর উদ্যোগের দাবিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:২২ এএম

নদীভাঙনে মানববন্ধন করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : রূপালী বাংলাদেশ

নদীভাঙনে মানববন্ধন করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদী ভাঙনরোধে কার্যকর ও স্থায়ী উদ্যোগের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সুগন্ধা নদীর সরই পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরই ও বারইকরন এলাকার শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে সুগন্ধা নদীর ভাঙনে শত শত পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি ও জীবিকা হারিয়েছে। অনেক পরিবার একাধিকবার ঘরবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বক্তারা আরও বলেন, নদীভাঙনরোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন বারইকরন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন হাওলাদার, সরই এলাকার বাসিন্দা শাহিন তালুকদার, আবদুল কুদ্দুস, শাহজাহান তালুকদার, সোহরাব হোসেন, আবদুল রশিদ মোল্লা ও জালাল উদ্দীন খান শাহিন।

রূপালী বাংলাদেশ

Link copied!