× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:২৪ পিএম

নারীর আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগিতা শুরু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঝালকাঠিতে নারীর মনন, মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে ব্যতিক্রমধর্মী ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

আয়োজকরা জানান, জেলার ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অডিশন পর্বে এখন পর্যন্ত প্রায় ৪০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন এবং অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ৯ ও ১০ এপ্রিল অডিশন অনুষ্ঠিত হবে। এরপর ১২ এপ্রিল মূল্যায়ন, ১৩ এপ্রিল ফাইনাল রাউন্ড এবং ১৪ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অডিশন পর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত তরুণীরা নিজেদের মেধা, প্রতিভা ও আত্মবিশ্বাস তুলে ধরছেন। আয়োজকদের মতে, নারীদের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও উদ্যোক্তা সবখানেই নারীরা নিজেদের অবস্থান শক্তভাবে গড়ে তুলছে। এ ধরনের আয়োজন তাদের সক্ষমতাকে আরও শানিত করবে।

তিনি আরও বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শেখার প্রক্রিয়া। অংশগ্রহণকারীরা নিজেদের ভেতরের সম্ভাবনা আবিষ্কার করতে পারবে, আত্মবিশ্বাস অর্জন করবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন তিনজন সহকারী কমিশনার, একজন সাংস্কৃতিক কর্মী ও একজন অভিজ্ঞ বিতার্কিক। সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতার বিভিন্ন ধাপে বিচারক প্যানেলে পরিবর্তন আনা হবে, যাতে মূল্যায়ন প্রক্রিয়ায় বৈচিত্র্য ও স্বচ্ছতা বজায় থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!