× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৫২ পিএম

আপন ভাইয়ের জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি পৌর জামায়াতের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী ঘোষিত মেয়র প্রার্থী কামরুজ্জামান মান্নার বিরুদ্ধে আপন ছোট ভাইয়ের সরকারি লীজকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, দোকান/স্টল ভেঙে ফেলার হুমকি এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান মুনির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মে বিকেলে নান্দীকাঠীর বাইপাস সড়ক চৌমাথায় মুনিরের লীজকৃত জমির ওপর নির্মিত টিনশেড স্টলের ভাড়াটিয়া আব্দুল হক হাওলাদারকে ডেকে তিন দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দেন কামরুজ্জামান মান্না এবং স্টল ভেঙে ফেলার হুমকি দেন। এর কিছুক্ষণ পর মসজিদ থেকে আসরের নামাজ শেষে বের হয়ে অভিযোগকারী মনিরুজ্জামান মুনিরকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ, হাত-পা ভেঙে দেওয়া এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মু. মনিরুজ্জামান কয়েক মাস কারাভোগের পর মুক্ত হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন। তার দাবি, আপন ভাই—যিনি স্থানীয় জামায়াতের একজন নেতা—দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে বঞ্চিত করে আসছেন। বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও পারিবারিক সমাধানের আশায় তিনি জামায়াতের একাধিক নেতার দ্বারস্থ হলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। পরে বাধ্য হয়ে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভুক্তভোগী মনিরুজ্জামান বলেন, বাংলা ১৪১১ সন থেকে সরকারি ৭ শতাংশ ভিপি জমি বৈধভাবে লীজ নিয়ে আমি দীর্ঘদিন ধরে দখলে আছি। সম্প্রতি আমার দখলকৃত জমি জবরদখলের চেষ্টা, সেখানে নির্মিত স্টল ভাঙচুর এবং তাকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযোগের বিষয়ে জামায়াত নেতা কামরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, অভিযোগে উল্লেখিত তারিখে আ. হকের সঙ্গে তার কোনো সাক্ষাৎই হয়নি। তাই তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি মন্তব্য করেন।

Link copied!