× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৩৬ পিএম

নলছিটিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত অভিযানে রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মাস্টারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ ২-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। ঝালকাঠি সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Link copied!