× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কোটচাঁদপুর সংবাদদাতা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫৭ পিএম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ঝিনাইদহে বিএনপি কর্মীর জরিমানা

কোটচাঁদপুর সংবাদদাতা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বিএনপি কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজারে শামসুল হুদা নামে বিএনপির ওই কর্মীকে নির্বাচন আচরণবিধিমালা লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। ওই ব্যক্তি নির্বাচনি আইন লঙ্ঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণ করে ধানের শীর্ষের ভোট চাইছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন।

সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযুক্ত শামসুল হুদাকে মামুনশিয়া বাজারে প্রচার চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!