ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

হরিণাকুণ্ডু, (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৩৬ এএম
ঝিনাইদহ সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে দশমাইল নামক স্থানে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুরের মেয়ে এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি সরকারি কেসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

স্বজনরা জানান, দুপুরে সুমাইয়া তার স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গা আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিল। সাধুহাটী মোড় পার হয়ে বুড়াই মাঠের মধ্যে পৌঁছালে সুমাইয়ার গায়ে থাকা ওড়না অটোরিকশার চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।