ঝিনাইদহের শৈলকুপায় পৃথক দুটি অভিযানে গাঁজা, ইয়াবা, নগদ টাকাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সেনাক্যাম্পের একটি অভিযানে শৈলকুপা পৌরসভার মধ্যপাড়া গ্রামের মাদক কারবারি সুশীল বিশ্বাসকে (৬০) গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই রাতে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর আবাসনে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাকিব হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব হাসান মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন