× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:০০ পিএম

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম, সদস্য হৃদয় ইসলাম বিদ্যুৎ, সদস্য আবু হাসান বুলেট, সদস্য সচিব আলমগীর হোসেন।

এ ছাড়া রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লিসান, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পিন্টু এবং সদস্য জয়নাল আবেদীন জয়সগ প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিটি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে জারি করা হয়।

এতে দপ্তর সম্পাদক কাজী আকরাম-উল-আজম স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও ঐক্য অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Link copied!