× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১২:৪৫ পিএম

দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১২:৪৫ পিএম

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বিএনপি কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বিএনপি কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হুদো-শ্রীরামপুর (হুদো দক্ষিণ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে নেতাকর্মীরা অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অফিসটিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে অফিসের আসবাব ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হামিদুল অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই দুর্বৃত্তরা গভীর রাতের অন্ধকারকে বেছে নিয়েছে।’

ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমেদ এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়েছি যে, মধ্যরাতে কে বা কারা আমাদের অফিসটি পুড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!