ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝিনাইদহের নতুন ডিসি নোমান

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

প্রকাশিত প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।

অপর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন দুটিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।