× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১০:৩৩ এএম

শৈলকুপায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১০:৩৩ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা থানার বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আখতারুজ্জামানের দিকনির্দেশনা এবং শৈলকুপা থানার ওসি মো. হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে থানার এসআই (নিঃ) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

গতকালের  এ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্যসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাছুম বিল্লাহ (২৬), পিতা-মৃত বাবর আলী, গ্রামের বাড়ি কাঞ্চননগর, থানা-ঝিনাইদহ সদর এবং মো. জিহাদ হোসেন (২৫), পিতা-মো. মাসুদ রানা, সাং-রতনপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত এবং মাদক নির্মূলে শৈলকুপা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!