জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের জন্য র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বিশাল র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ সাধারণ মানুষের মাঝে গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

