× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫৪ এএম

২০ বছর পর জয়পুরহাটের মন্ত্রিসভায় ফেরা, প্রতিমন্ত্রী হলেন আব্দুল বারী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫৪ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় ২০ বছর পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেল জয়পুরহাট জেলা। জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আব্দুল বারীর এই দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে বিএনপির সাবেক নেতা ও জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আলীমের পর প্রায় দুই দশক ধরে জয়পুরহাট থেকে আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। এবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন জেলারই আরেক সংসদ সদস্য আব্দুল বারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রাশেদুল আলম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৭৩ দশমিক ৪৩ শতাংশ।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, আব্দুল বারীর মতো দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করি।

নবনিযুক্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী মুঠোফোনে বলেন, দল ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করব। জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের প্রশাসনিক ব্যবস্থার মূলভিত্তি—এখানে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, জয়পুরহাট-২ আসনের জনগণ যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, দায়িত্ব ও কর্মের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। প্রশাসনিক সেবা যেন গ্রামপর্যায়ে সহজ ও দ্রুত পৌঁছে যায়, সে লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

আব্দুল বারী প্রতিমন্ত্রী হওয়ায় আক্কেলপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার দায়িত্বগ্রহণে জয়পুরহাট-২ আসনের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!