× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৩৫ পিএম

পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৩৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামের এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। আটক স্বর্ণ পাচারকারী মতিয়ার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির পশ্চিম সীমান্তের টহলদল দায়িত্ব পালনকালে আটক মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিন্টুর শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও বাইসাইকেলসহ তাকে আটক করে বিজিবি।

হাটখোলা বিওপির সুবেদার মো. এনামুল হক বলেন, উদ্ধার স্বর্ণবার ও পাচারকারীকে জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!