× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০২:৩৭ পিএম

জয়পুরহাটে নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০২:৩৭ পিএম

নিহত শিক্ষার্থীকে দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত শিক্ষার্থীকে দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুল্লা আল মামুন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের নদীতে ডুবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলার রাজকান্দা গ্রামে তুলশী গঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লা আক্কেলপুর পৌরসভার ঠেংগাপুর গ্রামের ইঞ্জিনিয়ার ফারুক আহমেদের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় আব্দুল্লাহসহ কয়েকজন সহপাঠী মাদ্রাসার পাশে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা যৌথভাবে খোঁজাখুঁজি চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠেংগাপুর রাজকান্দা মারকাজুল উলুম হাফেজিয়া ও কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, সকালে খেলাধুলার পর নদীতে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজকান্দা গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন জানান, আব্দুল্লা আঠারো পারা হাফেজ ছিল। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সে নদীতে নিখোঁজ হয়।

নিহতের ইঞ্জিনিয়ার পিতা ফারুক আহম বলেন, সকালে বাহিরে যাওয়ার কথা বলে আব্দুল্লাহ বাড়ি থেকে যায়। পরে একটু পর একটি ছেলে এসে বলে আপনার ছেলে পানিতে পরেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেজাবিন সুলতানা অপরাজিতা বলেন, পানিতে পড়া অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তার পালস ও হার্টবিট বন্ধ ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!