ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেললাইনের ধারে পড়ে ছিল যুবকের মরদেহ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:১৮ পিএম
মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতাড়া গ্রামের রেললাইনের পাশ থেকে নাজমুল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবক পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে।

রাতে কোনো এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় ও শরীরে আঘাত পেয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

সান্তাহার জিআরপি থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।