জয়পুরহাটের কালাইয়ে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার পাঁচগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের রেজাউল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩১)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম (বেলতলীপাড়া) এলাকায় জনৈক মফিজুল ইসলামের কচুখেতের পাশের রাস্তায় অভিযান চালানো হয়। সেখান থেকে মো. দেলোয়ার হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নি.) মো. আব্দুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে এএসআই (নি.) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি.) মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’
-20260415205254.webp)
-20260415203734.webp)

