× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১২:৫৭ পিএম

পাঁচবিবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সারা দেশের মতো জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, ডা. মিজানুর রহমান, থানার এএসআই মো. শরিফুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী মো. নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীরা।

ডা. তরুণ কুমার পাল জানায়, ৬ মাস থেকে ৫ বছর বয়সের উপজেলার প্রায় ৩৬ হাজার শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত এ কাজ করছেন। তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ডা. তরুণ পাল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!