× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:১৮ পিএম

খাগড়াছড়ি-২৯৮  আসনে প্রার্থীদের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:১৮ পিএম

খাগড়াছড়ি-২৯৮  আসনে প্রার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি-২৯৮  আসনে প্রার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি অতি ঝুঁকিপূর্ণ রেডমার্ক কেন্দ্রগুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবিতে খাগড়াছড়ি-২৯৮  আসনে প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাড. আব্দুল মালেক মিন্টু আয়োজনে সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, খাগড়াছড়ি আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে বর্তমানে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ (রেডমার্ক) হিসেবে চিহ্নিত হয়েছে।

তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে আমাদের সুনির্দিষ্ট ছয়টি দাবি ও প্রস্তাবনা করেছে। এর মধ্যে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন নিশ্চিত করতে হবে। ভোটের অন্তত তিন দিন আগে দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে কেন্দ্রের আঙিনায় ও বাইরে অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। দুর্গম এলাকায় নিয়মিত টহল মোবাইল পেট্রোলিং বৃদ্ধি করতে হবে।

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঞা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!