× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:২৭ পিএম

সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে অস্ত্রসহ হৃদয় কর্মকার গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:২৭ পিএম

গ্রেপ্তার হৃদয় কর্মকার। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার হৃদয় কর্মকার। ছবি : রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনাবাহিনীর যৌথ অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ হৃদয় কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের মেজর ইমরানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি অবৈধ বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি শটগান, একটি এলজি, দুটি পিস্তলের ম্যাগাজিন, একটি রিভলভারের ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড শটগানের গুলি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক প্রস্তুতির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

গুইমারা রিজিয়নের মেজর ইমরান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

Link copied!