× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৪:১৪ পিএম

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৪:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদ-উল-ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপহার বিতরণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদান করে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন সদরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন পিএসসি।

ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, গুঁড়া দুধ, চাল, ডাল ও আটাসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন। একইসঙ্গে একটি স্থানীয় স্কুলে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে প্রত্যেকে সমানভাবে ঈদ ও বিজুর আনন্দ উপভোগ করতে পারে।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন সমন্বিত উদ্যোগে খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবাও অন্তর্ভুক্ত হওয়া সত্যিই প্রশংসনীয়। উপকারভোগী পরিবারগুলোও এই সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিকতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!