× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:২৫ পিএম

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:২৫ পিএম

দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আলম রাশু। ছবি : সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আলম রাশু। ছবি : সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আলম রাশু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানায়, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের পা‌শে ইট বালুর ব্যবসা কর‌তেন। সোমবার সকা‌লে তি‌নি ব্যবসাপ্রতিষ্ঠা‌নে ছি‌লেন। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে লক্ষ্য ক‌রে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এক‌টি গু‌লি তার মাথায় বিদ্ধ হ‌লে তিনি মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌কে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের চি‌কিৎসক আশরাফ রাশুর মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে আটক করতে আমরা তৎপর।

রূপালী বাংলাদেশ

Link copied!