ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০১:৩২ এএম
খুব হওয়া যুবক সাব্বির

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। আহতদের মধ্যে নিরব নামের এক যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী ও ভুক্তভোগীরা একে অপরের বন্ধু। চার থেকে পাঁচ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।