× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:০৬ এএম

ভাতিজার টেঁটার আঘাতে চাচা নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:০৬ এএম

কটিয়াদী মডেল থানা। ছবি : সংগৃহীত

কটিয়াদী মডেল থানা। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে কাকন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

স্থানীয়রা জানান, আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমির নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তার ছেলে কাকনের হাতে টেঁটা দিয়ে আঘাত করে। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেয়ার পথে মাহমুদুর রহমান কামাল মেম্বারের মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত মো. হাবিবুল্লাহ খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!