× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৩৭ পিএম

তাড়াইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৩৭ পিএম

তাড়াইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

তাড়াইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এ নাগরিক সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, কাজী, পুরোহিতসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নির্বাচনকালে সহিংসতা ও গুজব প্রতিরোধে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন নাজমুল হোসাইন, সমন্বয়কারী (ময়মনসিংহ বিভাগীয়), দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। এ ছাড়া বক্তব্য দেন সারোয়ার আলম, সাধারণ সম্পাদক, তাড়াইল উপজেলা বিএনপি ও অ্যাম্বাসাডর (পিএফজি), দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং রবীন্দ্র সরকার, সমন্বয়কারী (পিএফজি), দ্য হাঙ্গার প্রজেক্ট, তাড়াইল উপজেলা।

পিপলস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), তাড়াইলের আয়োজনে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপটি মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। এতে সহযোগিতা করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ।

রূপালী বাংলাদেশ

Link copied!