× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৮:৫০ পিএম

ভৈরবে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি জুলেখার 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৮:৫০ পিএম

জুলেখা বেগম।

জুলেখা বেগম।

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে না বলে বেরিয়ে জুলেখা বেগম (৩৮) নিখোঁজ হয়েছেন। গত ১৩ দিনেও তার সন্ধান পায়নি পরিবার।

জুলেখা বেগম, ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর পশ্চিমপাড়া এলাকার মুছা খাঁনের স্ত্রী। তাদের ১২ বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।

স্ত্রী নিখোঁজের ঘটনায় স্বামী মুছা খাঁন মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ভৈরব থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জুলেখার গায়ের রং ফর্সা। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। তিনি মানসিকভাবে ভারসম্যহীন ছিলেন।

নিখোঁজ জুলেখার স্বামী মুছা খাঁন বলেন, দাম্পত্য জীবনে আমাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের দু-বছর পর থেকে বিভিন্ন সময় বাড়ি থেকে না বলে বেরিয়ে যেতো। ২-৩ দিন পর নিজের ইচ্ছে মত বাড়ি ফিরে আসতো। কিন্তু গত (৬ মার্চ) শুক্রবার বিকেলে আমি বাড়িতে না থাকা অবস্থায় কাউকে না বলে বেরিয়ে গেলেও ফিরে আসেননি। গত ১৩ দিন ধরে আত্মীয় স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ করেও সন্ধান মেলেনি। 

এদিকে, মুছা খাঁন সাংবাদিকদের বলেন, তার স্ত্রী জুলেখা বেগম নিখোঁজের পর থেকে তিনি ও ১২ বছর বয়সে সন্তান হতাশ হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, নিখোঁজের ঘটনায় জুলেখার স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!