ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনের ঘটনায় কিশোরগঞ্জে সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১১:৪৪ পিএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

মালয়েশিয়ায় টাকা লেনদেনের ঘটনায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী আকবর জানান, মালয়শিয়ায় প্রবাসীদের মধ্যে টাকা লেনদেনের ঘটনায় এলাকার নজরুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও তোতা মিয়ার ছেলে আজিজুল মুন্সির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দশজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।