× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:২২ পিএম

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল গাঁজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

​কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেই আগুন নেভাতে গিয়েই বেরিয়ে এলো থলের বিড়াল। অটোরিকশাটির ভেতরে পাওয়া গেল ১০টি পোটলায় মোট ১৯ কেজি গাঁজা।

​বুধবার (২২ এপ্রিল) সকালে ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাদকসহ সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করেছে।

​​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্ডিবের এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। চালক তড়িঘড়ি করে গাড়িটি রাস্তার পাশের একটি পতিত জমিতে নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। 

এ সময় স্থানীয়রা সহযোগিতার জন্য এগিয়ে গেলে চালক আতঙ্কিত হয়ে গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যান। ​চালকের রহস্যময় পলায়নে স্থানীয়দের সিএনজিটির কাছে গেলে  ইঞ্জিনের পাশে একটি ছেঁড়া প্যাকেটসহ মোট ১০টি প্যাকেটে বিপুল পরিমাণ গাঁজা দেখতে পান তারা। 

পরে স্থানীয়রা  তাৎক্ষণিকভাবে ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। ​খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ নম্বরবিহীন অটোরিকশাটি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি প্যাকেটে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটিতে কোনো নম্বর প্লেট ছিল না। ​

তিনি আরও জানান, চালক পলাতক থাকলেও গাড়ির চেসিস নম্বর ব্যবহার করে মালিক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!