× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৭:৪১ পিএম

ভৈরব রেলওয়ে স্টেশনে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৭:৪১ পিএম

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের সময় দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শাওন শেখ ও মো. রুবেল মিয়া। এ সময় তাদের তল্লাশি করে একটি চুরি হওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

রুবেল মিয়া ভৈরব পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে। অপরদিকে শাওন শেখ ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার শাফায়াত শেখের ছেলে।

পরে গ্রেপ্তার দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক রুবেল মিয়াকে এক মাস এবং শাওন শেখকে দুই মাসের কারাদণ্ড দেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তারা যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিত।

ওসি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!